Friday, October 9, 2026 | আশ্বিন ২৪, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
রাজনীতি ও পলিসি

ডিজিটাল সুরক্ষা: নিরাপত্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা

পলিসি পেপার রিপোর্ট
৮ অক্টোবর, ২০২৬
ডিজিটাল সুরক্ষা: নিরাপত্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা

বাংলাদেশে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে নাগরিকদের জীবনযাপন, সরকারি সেবা গ্রহণ, তথ্য আদান-প্রদান এবং মতপ্রকাশের পরিসরও দ্রুত বদলে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, অনলাইন হয়রানি, মতপ্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল পরিসরে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ক্ষমতার প্রয়োগ নিয়ে উদ্বেগ।

প্রযুক্তির এই বিস্তারের মধ্যে নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা কী এবং ডিজিটাল নিরাপত্তার নামে আইন প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে—এসব প্রশ্ন এখন বাংলাদেশের ডিজিটাল শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ।


মতপ্রকাশের স্বাধীনতা বনাম আইনের প্রয়োগ


ডিজিটাল প্ল্যাটফর্ম এখন নাগরিকের মতপ্রকাশ, রাজনৈতিক বিতর্ক, সংবাদ প্রচার এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু অনলাইনে কোনো বক্তব্য বা পোস্টের কারণে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বক্তব্যের প্রকৃতি, প্রেক্ষাপট এবং সম্ভাব্য ক্ষতি যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


দেশের সচেতন সমাজ এবং সিভিল সোসাইটির বিশিষ্ট্র জনেরা মতপ্রকাশের স্বাধীনতাকে নাগরিকের একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁরা বলেন, এ স্বাধীনতার চর্চা যেন অন্যের অধিকার, মর্যাদা, নিরাপত্তা কিংবা ব্যক্তিগত জীবনের ক্ষতির কারণ না হয়, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।


তবে এই ভারসাম্য রক্ষার দায়িত্ব শুধু নাগরিকের ওপর ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, আদালত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে। বিশেষ করে সমালোচনা, ব্যঙ্গ, ভুল তথ্য, প্রতারণা, হুমকি ও সহিংসতায় উসকানির মতো ভিন্ন প্রকৃতির বক্তব্যকে একইভাবে বিবেচনা করা হলে তা ন্যায়সংগত আইন প্রয়োগের পথে বাধা তৈরি করতে পারে।


তারা মনে করেন, অনলাইন বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা, প্রয়োজনীয়তা, আনুপাতিকতা ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ, কোনো বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তার প্রকৃতি ও প্রেক্ষাপট মূল্যায়ন এবং গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা নিশ্চিত করা প্রয়োজন।


দেশের বাস্তাবতা হলো এখানে নীতিগত চ্যালেঞ্জটির দ্বিমুখী সত্ত্বা। একদিকে অনলাইন হুমকি, হয়রানি ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে নাগরিককে সুরক্ষা দিতে হবে; অন্যদিকে আইন প্রয়োগের ক্ষমতা যেন বৈধ সমালোচনা বা ভিন্নমত দমনের উপায় হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে।

ব্যক্তিগত তথ্য: নাগরিকের নিয়ন্ত্রণ কতটা?


ডিজিটাল ফ্লাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। জাতীয় পরিচয়পত্রের তথ্য, পরিচয়সংক্রান্ত নথি এবং অন্যান্য ব্যক্তিগত উপাত্ত নাগরিকের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব তথ্যের অননুমোদিত ব্যবহার বা প্রকাশ শুধু গোপনীয়তার লঙ্ঘন নয়; এর ফলে প্রতারণা, হয়রানি ও আর্থিক ক্ষতির ঝুঁকিও তৈরি হতে পারে।


বাংলাদেশর পেক্ষাপটে দেখা যায় নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে দেখা যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য যদি মাত্র ৩০ থেকে ২৫০ টাকার বিনিময়ে অন্যের হাতে পৌঁছে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে তা তথ্য সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।


এই প্রেক্ষাপটে একটি নিরাপদ, অধিকারসম্মত ও জবাবদিহিমূলক ডিজিটাল গভর্ন্যান্স কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ’পলিসি ডায়ালগ অন রাইটস-রেসপেক্টিং ডিজিটাল গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপ। ‘নিরাপদ ও অধিকারসম্মত ডিজিটাল বাংলাদেশ’ গঠনে নাগরিকের সুরক্ষা, তরুণদের অংশগ্রহণ ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত।

সিরাক-বাংলাদেশের উদ্যোগে ডিডিআই সাউথ এশিয়া (DDI South Asia) ও অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের (Accountability Lab) সহযোগিতায় আয়োজিত এ সংলাপে সংসদ সদস্য, নীতিনির্ধারক, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।


সংলাপে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরীন সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। এই ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সোসাইটি, গনমাধ্যমের প্রতিনিধি ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও। আলোচনায় মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, শিশু ও তরুণদের ডিজিটাল নিরাপত্তা, আইন প্রয়োগের আনুপাতিকতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পায়।


সংলাপের মূল আলোচনায় একটি মৌলিক প্রশ্ন উঠে আসে—ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নাগরিকের অধিকার যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব কার এবং কীভাবে?


ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্নটি কেবল তথ্য ফাঁস ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নয়। কোন উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, কতটুকু তথ্য প্রয়োজন, কারা তা ব্যবহারের অনুমতি পাচ্ছেন, কত দিন তথ্য সংরক্ষিত থাকছে এবং ব্যবহার শেষে তা কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে—এসব প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ।


সংলাপে এ কারণে প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ না করা, দায়িত্ব অনুযায়ী তথ্য ব্যবহারের অনুমতি সীমিত রাখা এবং তথ্য ব্যবহারের নিরীক্ষাযোগ্য রেকর্ড সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তথ্যের অপব্যবহার হলে দ্রুত দায় নির্ধারণ এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


নীতিগতভাবে তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠানকে শুধু তথ্য নিরাপদ রাখার দাবি করলেই চলবে না; কে কখন কোন তথ্য ব্যবহার করেছেন, সেই ব্যবহারের অনুমোদন ছিল কি না তাও দেখার প্রয়োজন রয়েছে।


ডিজিটাল নিরাপত্তায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি


ডিজিটাল গভর্ন্যান্সের কার্যকারিতা নির্ভর করে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহির ওপর। কোনো প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ নাগরিকের তথ্য থাকলেই সেই তথ্য ব্যবহারের ক্ষেত্রে সীমাহীন ক্ষমতা তৈরি হতে পারে না। তথ্য ব্যবহারের নিয়ম, তদারকি এবং অভিযোগের প্রতিকার—সবকিছুর জন্য কার্যকর কাঠামো প্রয়োজন।


সংলাপে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি নাগরিকের জন্য প্রতিকারের পথ সহজ ও প্রবেশগম্য করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


এখানে একটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন হচ্ছে, কোনো নাগরিকের তথ্যের অপব্যবহার হলে তিনি কোথায় অভিযোগ করবেন এবং কত সময়ের মধ্যে প্রতিকার পাবেন? অভিযোগের তদন্ত কে করবে? সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে, নাকি স্বাধীন তদারকির ব্যবস্থাও থাকবে? এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর ছাড়া তথ্য সুরক্ষার নীতি বাস্তবে কার্যকর করা কঠিন।


তথ্য সুরক্ষার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন বা কার্যকর তদারকি, নিয়মিত নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার পাওয়ার সুযোগ গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি—উভয় ধরনের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠানের দায়িত্ব ও বাধ্যবাধকতা স্পষ্ট থাকা প্রয়োজন।


সংলাপে নীতি নির্ধারকরা মনে করেন ডিজিটাল নিরাপত্তাকে শুধু প্রযুক্তিগত সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটি একই সঙ্গে আইনি, প্রশাসনিক ও মানবাধিকারের প্রশ্ন।


শিশু ও তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসর


ডিজিটাল প্রযুক্তি শিশু ও তরুণদের শিক্ষা, যোগাযোগ, সৃজনশীলতা এবং নাগরিক অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করেছে। কিন্তু একই পরিসরে অনলাইন হয়রানি, পরিচয়ের অপব্যবহার, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিকৃত বা বিভ্রান্তিকর কনটেন্টের মতো ঝুঁকিও রয়েছে।


সংলাপে বক্তারা এসব ঝুঁকি শিশু ও তরুণদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা গোপনীয়ভাবে অভিযোগ জানানোর সুযোগ, দ্রুত প্রতিকার, প্রয়োজনীয় মানসিক সহায়তা এবং নিরাপদ ডিজিটাল অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।


এ ক্ষেত্রে শুধু ক্ষতিকর কনটেন্ট সরিয়ে দেওয়া বা অপরাধের পর ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। ভুক্তভোগী যেন হয়রানির শিকার হওয়ার পর ভয় বা সামাজিক কলঙ্কের আশঙ্কায় অভিযোগ জানানো থেকে বিরত না থাকেন, সেই পরিবেশও তৈরি করতে হবে। একই সঙ্গে অভিযোগের প্রক্রিয়ায় ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা জরুরি।


তরুণদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নীতি প্রণয়নের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা ও মতামত অন্তর্ভুক্ত করার আহ্বানও জানানো হয়। কারণ, যাঁরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাঁদের অভিজ্ঞতা নীতিনির্ধারকদের কাছে বাস্তব সমস্যার ধরন ও প্রতিকারের সীমাবদ্ধতা তুলে ধরতে পারে।

সংবাদমাধ্যম, তথ্যের যথার্থতা ও জনআস্থা


ডিজিটাল গভর্ন্যান্সের আলোচনায় গণমাধ্যমের ভূমিকা এবং তথ্যের যথার্থতার বিষয়টিও উঠে আসে। সংবাদমাধ্যমে কোনো ঘটনার প্রেক্ষাপট, সংশ্লিষ্ট তথ্য ও পক্ষগুলোর বক্তব্য যথাযথভাবে তুলে না ধরলে পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে—এমন উদ্বেগ প্রকাশ করেন আলোচনায় অংশগ্রহণকারীরা।


তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা নিশ্চিত করার দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা এবং জনস্বার্থে অনুসন্ধানের সুযোগও গুরুত্বপূর্ণ। কোনো প্রতিবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তার সংশোধন ও জবাব দেওয়ার সুযোগ থাকা প্রয়োজন; একই সঙ্গে সমালোচনামূলক সংবাদ বা জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানকে অযৌক্তিকভাবে বাধাগ্রস্ত করা উচিত নয়।


এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য তথ্য যাচাই, প্রাসঙ্গিক পক্ষের বক্তব্য গ্রহণ, ভুল হলে সংশোধন এবং সংবাদমাধ্যমের জবাবদিহিমূলক চর্চা জরুরি। একই সঙ্গে তথ্যের অপব্যবহার ও ইচ্ছাকৃত বিভ্রান্তি মোকাবিলার নামে যেন বৈধ সাংবাদিকতা বা মতপ্রকাশ সংকুচিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।


আইন প্রণয়নে জনপরামর্শ ও সংসদীয় তদারকি


ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন যোগাযোগের ধরন দ্রুত বদলাচ্ছে। ফলে এ খাতের আইন ও নীতি প্রণয়নে শুধু প্রশাসনিক বা প্রযুক্তিগত বিবেচনা যথেষ্ট নয়। আইনজীবী, সাংবাদিক, প্রযুক্তিবিদ, নাগরিক সমাজ, তরুণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিজ্ঞতা ও মতামত অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

সংলাপে আইন ও নীতি প্রণয়নের আগে অর্থবহ জনপরামর্শ এবং সংসদীয় তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। এর তাৎপর্য হলো, আইন প্রণয়নের পর তার প্রভাব মূল্যায়নের অপেক্ষায় না থেকে খসড়া পর্যায়েই সম্ভাব্য ঝুঁকি, অধিকারসংক্রান্ত উদ্বেগ এবং বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতা চিহ্নিত করা।


বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ক্ষেত্রে আইনের ভাষা স্পষ্ট হওয়া প্রয়োজন। কোন আচরণ অপরাধ হিসেবে গণ্য হবে, কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে এবং সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার সুযোগ কী—এসব বিষয় অস্পষ্ট থাকলে নাগরিকের অনিশ্চয়তা বাড়তে পারে।


সংসদীয় তদারকিও এখানে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট আইন ও নীতি বাস্তবে কী ফল দিচ্ছে, নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত থাকছে এবং অভিযোগ নিষ্পত্তি কতটা কার্যকর হচ্ছে—এসব বিষয়ে নিয়মিত পর্যালোচনা থাকলে নীতির কার্যকারিতা মূল্যায়ন করা সহজ হয়।


পাঁচ অগ্রাধিকার: আলোচনার ফল বাস্তবায়নের চ্যালেঞ্জ


সংলাপের আলোচনার ভিত্তিতে অধিকারসম্মত ডিজিটাল গভর্ন্যান্স প্রতিষ্ঠায় পাঁচটি অগ্রাধিকার তুলে ধরা হয়।

প্রথমত, অপরাধের স্পষ্ট সংজ্ঞা ও আনুপাতিক আইন প্রয়োগ নিশ্চিত করা। দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষাযোগ্য জবাবদিহি প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, শিশু, তরুণ ও নারীদের নিরাপদ ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করা। চতুর্থত, আইন ও নীতি প্রণয়নের আগে অর্থবহ জনপরামর্শের ব্যবস্থা করা। পঞ্চমত, ফলাফলভিত্তিক সংসদীয় তদারকি জোরদার করা।


এই পাঁচটি অগ্রাধিকার বাস্তবায়নের জন্য শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়। প্রয়োজন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সুস্পষ্ট ভূমিকা, বাস্তবায়নের সময়সীমা, পরিমাপযোগ্য অগ্রগতি এবং নাগরিকের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা। একই সঙ্গে এসব উদ্যোগের ফলাফল নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন, যাতে নীতি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা বোঝা যায়।


ডিজিটাল বাংলাদেশে আস্থার ভিত্তি কী হবে?


ডিজিটাল প্রযুক্তির বিস্তারকে কার্যকর ও জনকল্যাণমুখী করতে নাগরিকের আস্থা অপরিহার্য। মানুষ যদি মনে করেন, তাঁদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নেই, অনলাইন বক্তব্যের কারণে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আইনি ঝুঁকিতে পড়তে পারেন কিংবা হয়রানির শিকার হলে প্রতিকার পাবেন না, তাহলে ডিজিটাল ব্যবস্থার ওপর আস্থাও দুর্বল হতে পারে।


অন্যদিকে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, স্বচ্ছ আইন প্রয়োগ, কার্যকর অভিযোগ নিষ্পত্তি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা গেলে প্রযুক্তির সুফল নাগরিকের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।


ঢাকার এই নীতিনির্ধারণী সংলাপের গুরুত্ব এখানেই—ডিজিটাল গভর্ন্যান্সকে শুধু প্রযুক্তির ব্যবহার বা সাইবার অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নাগরিক অধিকার, রাষ্ট্রীয় দায়িত্ব এবং গণতান্ত্রিক জবাবদিহির সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে।


তবে সংলাপে উঠে আসা প্রস্তাবগুলো বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। আলোচনার সুপারিশগুলো নীতিগত সিদ্ধান্ত, আইনগত সংস্কার এবং বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনায় রূপ না পেলে নাগরিকের উদ্বেগ থেকেই যাবে।


বাংলাদেশের সামনে তাই চ্যালেঞ্জটি দ্বিমুখী: একদিকে নিরাপদ ডিজিটাল পরিসর গড়ে তোলা, অন্যদিকে সেই নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়ায় নাগরিকের অধিকার ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারলেই ডিজিটাল গভর্ন্যান্স হবে আরও
অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং নাগরিকের আস্থার উপযোগী হবে।

শেয়ার করুন:

পলিসি পেপার রিপোর্ট

Author

সম্পর্কিত খবর

আইনের শাসন কোথায়?

আইনের শাসন কোথায়?

২৭ সেপ্টেম্বর, ২০২৬

আদর্শ নয়, অঙ্ক মেলাচ্ছে বিএনপি

আদর্শ নয়, অঙ্ক মেলাচ্ছে বিএনপি

২৩ সেপ্টেম্বর, ২০২৬

কাজ করছে সরকার, ন্যারেটিভ বানাচ্ছে বিরোধীরা—চাপা পড়ছে উন্নয়ন!

কাজ করছে সরকার, ন্যারেটিভ বানাচ্ছে বিরোধীরা—চাপা পড়ছে উন্নয়ন!

৭ সেপ্টেম্বর, ২০২৬

হাবশি-গোলামদের জন্য শেখ সেলিমই ঠিক আছেন

হাবশি-গোলামদের জন্য শেখ সেলিমই ঠিক আছেন

৭ সেপ্টেম্বর, ২০২৬

ভিডিও

সব দেখুন
আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সাইবার সুরক্ষা আইন, ২০২৬

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সরকার কেমন করছে?

সরকার কেমন করছে?

১ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় খবর

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

৮ অক্টোবর, ২০২৬
মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

৭ অক্টোবর, ২০২৬
মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

৬ অক্টোবর, ২০২৬
যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

৫ অক্টোবর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>