ভারতে ভোটার তালিকায় নাম বাদ দেওয়া ও কারচুপির গুরুতর অভিযোগে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন ক্ষুব্ধ তরুণরা।
ভারতীয় একটি জাতীয় পত্রিকায় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও ভোটার তালিকা নিয়ে কারচুপির খবর প্রকাশের পরেই এই বিতর্ক সামনে আসে।
বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে নির্বাচনে বাড়তি সুবিধা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে কেটে ফেলা হয়েছে।
Author