Thursday, October 8, 2026 | আশ্বিন ২৩, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দেশ

পাহাড়ের চেয়েও ভারি যে মরদেহ

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬
পাহাড়ের চেয়েও ভারি যে মরদেহ

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ


পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।


বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল বলে জানিয়েছিলেন তার মা ড. নাহিদা বেগম।


নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পুলিশও সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্নভাবে শিশুটির সন্ধানে অভিযান চালায়।


এর আগে শনিবার দুপুরে প্রকাশিত প্রতিবেদনে পুলিশ জানিয়েছিল, অপ্রতিমকে খুঁজে বের করতে একাধিক টিম মাঠে কাজ করছে এবং তার সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।


মায়ের আকুতি


নিখোঁজ হওয়ার পর অপ্রতিমের মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।


তিনি জানিয়েছিলেন, ১৩ বছর বয়সী অপ্রতিম সপ্তম শ্রেণিতে পড়ে। বিকেল ৩টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ছেলেকে খুঁজে পেতে তিনি পুলিশ, প্রশাসন, সহকর্মী, শিক্ষার্থীসহ সবার সহযোগিতা চান।


নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, রাত থেকেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটির সন্ধানে কাজ শুরু করা হয়।


এখন বড় প্রশ্ন, কীভাবে মৃত্যু?


অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তার মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কীভাবে সে বাসা থেকে ওই এলাকায় গেল, সেখানে কী ঘটেছিল এবং তার মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।


পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক ধারণা, ইশায়াতের সঙ্গে থাকা মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার কাছে থাকা আইফোনটিও পাওয়া যায়নি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা পুলিশ, ডিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ছেলেটিকে আর জীবিত পেলাম না। তার সঙ্গে থাকা মায়ের আইফোনটিও পাওয়া যায়নি।’

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

Author

সম্পর্কিত খবর

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

৮ অক্টোবর, ২০২৬

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

৬ অক্টোবর, ২০২৬

মক্কা চুক্তি সক্রিয়: মোতায়েন তিন দেশের

মক্কা চুক্তি সক্রিয়: মোতায়েন তিন দেশের

৬ অক্টোবর, ২০২৬

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

৫ অক্টোবর, ২০২৬

ভিডিও

সব দেখুন
আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সাইবার সুরক্ষা আইন, ২০২৬

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সরকার কেমন করছে?

সরকার কেমন করছে?

১ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় খবর

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

৮ অক্টোবর, ২০২৬
মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

৭ অক্টোবর, ২০২৬
মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

৬ অক্টোবর, ২০২৬
যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

৫ অক্টোবর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>