Thursday, October 8, 2026 | আশ্বিন ২৩, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দেশ

কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি?

বিদায় নিলেন শাহাবুদ্দিন চুপ্পু

পলিসি পেপার রিপোর্ট
২৪ জুলাই, ২০২৬
কে হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন (চুপ্পু) শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তাঁর বিদায়ের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ প্রশ্নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা।

রাজনৈতিক মহলে আলোচনায় থাকা সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম।

বিশ্বস্ত রাজনৈতিক সূত্রের দাবি, ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে বিবেচনার বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। গত জাতীয় নির্বাচনের আগে তিনি নিজে নির্বাচন না করে তাঁর ছেলেকে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সে সময় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে নিজেই নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

সূত্রগুলো বলছে, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় রেখে তাঁকে রাষ্ট্রপতি পদে ভাবা হচ্ছে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে দলের নেতৃত্ব ধরে রাখা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আলোচনার কেন্দ্রে রয়েছেন। তিনি একাধিকবার সক্রিয় রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। দলের ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে তাঁর নামও সম্ভাব্য তালিকায় গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ এবং কূটনৈতিক আলোচনায় দক্ষ হিসেবে পরিচিত ড. আবদুল মঈন খানের নামও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতার অভিজ্ঞতা রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

তবে রাষ্ট্রপতি পদে কে চূড়ান্তভাবে মনোনীত হবেন, সে বিষয়ে এখন পর্যন্ত সরকার বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে রাজনৈতিক অঙ্গনের আলোচনা ও বিভিন্ন সূত্রের তথ্যের ওপর ভিত্তি করেই সম্ভাব্য নামগুলো ঘুরে বেড়াচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দেশের ২৩তম রাষ্ট্রপতির নাম চূড়ান্তভাবে জানা যাবে।

শেয়ার করুন:

পলিসি পেপার রিপোর্ট

Author

সম্পর্কিত খবর

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

৮ অক্টোবর, ২০২৬

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

৬ অক্টোবর, ২০২৬

মক্কা চুক্তি সক্রিয়: মোতায়েন তিন দেশের

মক্কা চুক্তি সক্রিয়: মোতায়েন তিন দেশের

৬ অক্টোবর, ২০২৬

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

৫ অক্টোবর, ২০২৬

ভিডিও

সব দেখুন
আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সাইবার সুরক্ষা আইন, ২০২৬

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সরকার কেমন করছে?

সরকার কেমন করছে?

১ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় খবর

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

৮ অক্টোবর, ২০২৬
মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

৭ অক্টোবর, ২০২৬
মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

৬ অক্টোবর, ২০২৬
যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

৫ অক্টোবর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>