Monday, August 24, 2026 | ভাদ্র ৯, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দুনিয়া

মোসাদের সাথে যোগাযোগ দাবি নাকচ করলেন আহমাদিনেজাদ

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬
মোসাদের সাথে যোগাযোগ দাবি নাকচ করলেন আহমাদিনেজাদ

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগ এবং সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ‘গৃহবন্দি’ করে রাখার দাবি প্রত্যাখ্যান করেছে তাঁর কার্যালয়। মার্কিন সংবাদপত্র 'নিউ ইয়র্ক টাইমস'-এর সাম্প্রতিক একটি বিস্ফোরক প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’, ‘হলিউডি কল্পকাহিনি’ ও ‘সস্তা বানোয়াট গল্প’ বলে আখ্যা দিয়েছে আহমাদিনেজাদের দপ্তর।

গত মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, মোসাদ আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং তেহরানে প্রথম হামলার পর তাকে একটি ‘নিরাপদ ঘরে’ সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি তিনি হাঙ্গেরির বুদাপেস্টে মোসাদ প্রধানের সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন বলেও দাবি করা হয়।

এর জবাবে আহমাদিনেজাদের দপ্তর জানায়, ইরানের জনগণের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ব্যবহার করে এসব ভুয়া খবর ছড়ানো হচ্ছে। গত মে মাসেও একই ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে দেশের সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল।

আহমাদিনেজাদের দপ্তরের পুরো বিবৃতির পলিসি পেপারের পাঠকদের জন্য অনুবাদ দেওয়া হলো:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

গত ২০ মে নিউইয়র্ক টাইমস পত্রিকা ড. আহমাদিনেজাদের বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য একটি খবর প্রকাশ করে। তারা সামরিক হুমকির কারণে তৈরি হওয়া রাজনৈতিক সংবেদনশীলতার অপব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়েছিল। মূলত জনগণের মাঝে তাঁর ব্যাপক জনপ্রিয়তাকে লক্ষ্যবস্তু বানিয়ে তারা ইরানের মহান ও সম্মানিত জাতির বিরুদ্ধে এক মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছিল।

উক্ত পত্রিকার অযোগ্যতা এবং তাদের সাজানো নাটকের হাস্যকর রূপ এতটাই স্পষ্ট ছিল যে, তা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কোনো প্রয়োজনই ছিল না। ভুয়া খবর ও কুৎসা রটানোর জন্য কুখ্যাত এই পত্রিকাটি নিজেদের ব্যর্থতা ঢাকতে দীর্ঘ ৫৫ দিন পর আবারও সেই একই পুরোনো ও জঘন্য ছক নিয়ে হাজির হয়েছে। তারা মিথ্যার ডালপালা মেলে নতুন করে বিশৃঙ্খলা ও ফিতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

অর্থের বিনিময়ে কুখ্যাত ও অসৎ চক্রের পক্ষে ভুয়া নিবন্ধ ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা এই প্রচারপত্রটি নিজেদের হাস্যকর দাবি প্রতিষ্ঠিত করতে এবার দাবি করেছে যে—জনাব আহমাদিনেজাদ নাকি গৃহবন্দী রয়েছেন!

আমরা এখনও বিশ্বাস করি যে, নিউইয়র্ক টাইমসের এই হলিউড ঘরানার কাল্পনিক ও আজগুবি দাবির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই।

তবুও দেশের সংবেদনশীল পরিস্থিতি, রাজনৈতিক বিবেচনা এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করার লক্ষ্যে আমরা সেই মর্যাদাহীন পত্রিকা ও এর পেছনে থাকা কুচক্রী মহলের সমস্ত মিথ্যাচারকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছি।

একই সাথে, মহান ও গর্বিত ইরানের প্রিয় ও সম্মানিত জনগণকে আমরা জানাচ্ছি যে—আপনাদের প্রিয় ও সেবক সন্তান বরাবরের মতোই পূর্ণ আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে নিজের দৈনন্দিন কাজ পরিচালনা করছেন এবং আপনাদের সবার সেবায় নিয়োজিত আছেন।

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

Author

সম্পর্কিত খবর

আমেরিকার প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে কে এই সাঈদ:

আমেরিকার প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে কে এই সাঈদ:

১৮ আগস্ট, ২০২৬

৫ বছরে তালেবানের অর্জন ও ব্যর্থতা

৫ বছরে তালেবানের অর্জন ও ব্যর্থতা

১৬ আগস্ট, ২০২৬

পা‌কিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোট

পা‌কিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোট

৭ আগস্ট, ২০২৬

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প

১ আগস্ট, ২০২৬

ভিডিও

সব দেখুন
ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে কৌতূহল

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে কৌতূহল

১৫ আগস্ট, ২০২৬
কাদের-সাদ্দাম ফোনালাপ

কাদের-সাদ্দাম ফোনালাপ

১০ আগস্ট, ২০২৬
ইতিহাসে ভাসানী কেন নেই?

ইতিহাসে ভাসানী কেন নেই?

২ আগস্ট, ২০২৬

জনপ্রিয় খবর

রাষ্ট্র চালাইতে কত মন্ত্রী লাগে?

রাষ্ট্র চালাইতে কত মন্ত্রী লাগে?

২৩ আগস্ট, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তি; ঢাকার কৌশল

মক্কা প্রতিরক্ষা চুক্তি; ঢাকার কৌশল

২২ আগস্ট, ২০২৬
মাজার থেকে বঙ্গভবন

মাজার থেকে বঙ্গভবন

২২ আগস্ট, ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি ফখরুল

২০ আগস্ট, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>