Thursday, October 8, 2026 | আশ্বিন ২৩, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দুনিয়া

আমেরিকা-ভারত দূরত্ব বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬
আমেরিকা-ভারত দূরত্ব বাড়ছে

ফ্রান্সে জি-৭ শীর্ষসম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১৬ মাস পরে তাঁদের দেখা হল। তাঁদের দু’জনের করমর্দন ও সৌজন্য বিনিময়ের ছবি দেখা গেল মঙ্গলবার। কিন্তু দেখা গেল না অতীতের মতো উষ্ণ আলিঙ্গন।

শীর্ষসম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক হতে পারে। মোদী-ট্রাম্প পার্শবৈঠকে বাণিজ্যচুক্তি, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইরান ও ইউক্রেন যুদ্ধ-সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাক্ষাতের পরে এই প্রথম বার মুখোমুখি হলেন মোদী ও ট্রাম্প। মধ্যবর্তী পর্যায়ে অপারেশন সিঁদুর-পরবর্তী ভারত-পাক সংঘর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি, রাশিয়ার থেকে তেল কেনা, মার্কিন শুল্কনীতি ও দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির খসড়ার মতো বিষয় নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটন ভিন্নমত প্রকাশ্যে এসেছে। ভারতকে ‘মৃত অর্থনীতি’ বলেছেন ট্রাম্প।

সম্প্রতি ওমানে উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করেও কূটনীতিতে টানাপড়েন তৈরি হয়েছিল। তবে ইরান যুদ্ধ, হরমুজ় অবরোধের পরিস্থিতি সামগ্রিক ভাবে নতুন করে সহযোগিতার আবহ তৈরি হয়েছে বলে মনে করছে নয়াদিল্লি।

তাৎপর্যপূর্ণ ভাবে মঙ্গলবার ৫২তম জি-৭ শীর্ষ সম্মেলনের মঞ্চেও পাশাপাশি বসেছিলেন মোদী এবং ট্রাম্প। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও মঙ্গলবার সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে মোদীকে। শীর্ষসম্মেলনে আগত রাষ্ট্রনেতাদের ফোটোসেশনের সময় আবার মোদীর পাশে ছিলেন আয়োজক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। প্রসঙ্গত, সোমবার থেকে ফ্রান্সে তিন দিনের জি-৭ শীর্ষসম্মেলন শুরু হয়েছে। ভারত জি-৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে ধারাবাহিক ভাবে এই সম্মেলনে যোগ দেয়।

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

Author

সম্পর্কিত খবর

কমতে পারে তেলের দাম, যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যের রপ্তানি রেকর্ড

কমতে পারে তেলের দাম, যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যের রপ্তানি রেকর্ড

৫ অক্টোবর, ২০২৬

ট্রাম্পের চোখে চোখ রেখে প্রশ্ন

ট্রাম্পের চোখে চোখ রেখে প্রশ্ন

২৬ সেপ্টেম্বর, ২০২৬

আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনেতাদের সামনে পাগলাটে ট্রাম্প

বিশ্বনেতাদের সামনে পাগলাটে ট্রাম্প

২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভিডিও

সব দেখুন
আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সাইবার সুরক্ষা আইন, ২০২৬

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

২৬ সেপ্টেম্বর, ২০২৬
সরকার কেমন করছে?

সরকার কেমন করছে?

১ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় খবর

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

বিমান: নিরাপত্তা, জবাবদিহিতা ও আস্থার সংকট

৮ অক্টোবর, ২০২৬
মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

মেসি: এক কিংবদন্তির বিদায়ের মুহূর্ত

৭ অক্টোবর, ২০২৬
মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

মতিউর রহমানের অভিযোগ, শফিকুল আলমের জবাব

৬ অক্টোবর, ২০২৬
যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

যেভাবে ভারত ফ্যাসিবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে

৫ অক্টোবর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>