Monday, August 24, 2026 | ভাদ্র ৯, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দেশ

বড় পদে তাহের, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬
বড় পদে তাহের, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম মনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে ১৫ সদস্যের এ কমিটি গঠনের প্রস্তাব করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পরে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

যার ফলে সরকারি হিসাবের জবাবদিহি নিশ্চিত হলেও হতে পারে। তবে ১৫ সদস্যের মূল কমিটির ১১ জনই সরকারি দল থেকে, আর সভাপতিসহ বাকি ৪ জন বিরোধী দল থেকে দেওয়া হয়েছে।

কমিটির বিএনপির এমপিরা হলেন ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন। জামায়াতের তিন এমপি হলেন—ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

সংসদীয় গণতন্ত্রে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিকে সংসদের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। বাজেট পাসের পর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও রাষ্ট্রীয় সংস্থাগুলো সরকারি অর্থ কীভাবে এবং কোন খাতে ব্যয় করছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এই কমিটির মূল কাজ।

এ ছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) বার্ষিক প্রতিবেদনে যেসব আর্থিক অনিয়ম ও নিরীক্ষা আপত্তি উত্থাপিত হয়, সেগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছ থেকে জবাবদিহি আদায় করার ক্ষেত্রে এই কমিটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করে থাকে।

সংবিধানে যে দুটি সংসদীয় কমিটির উল্লেখ রয়েছে, তার একটি হলো সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। রাষ্ট্রের অর্থ ব্যয়, নিরীক্ষা আপত্তি এবং সরকারি হিসাবের জবাবদিহি নিশ্চিত করাই এ কমিটির দায়িত্ব। সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নিরীক্ষায় কী অনিয়ম ধরা পড়ছে এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলো সেসব বিষয়ে কী জবাব দিচ্ছে, তা এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে।

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

Author

সম্পর্কিত খবর

রাষ্ট্র চালাইতে কত মন্ত্রী লাগে?

রাষ্ট্র চালাইতে কত মন্ত্রী লাগে?

২৩ আগস্ট, ২০২৬

মাজার থেকে বঙ্গভবন

মাজার থেকে বঙ্গভবন

২২ আগস্ট, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি ফখরুল

২০ আগস্ট, ২০২৬

গ‍্যাস-বিদ‍্যুতে ছন্দপতন

গ‍্যাস-বিদ‍্যুতে ছন্দপতন

১৭ আগস্ট, ২০২৬

ভিডিও

সব দেখুন
ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে কৌতূহল

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে কৌতূহল

১৫ আগস্ট, ২০২৬
কাদের-সাদ্দাম ফোনালাপ

কাদের-সাদ্দাম ফোনালাপ

১০ আগস্ট, ২০২৬
ইতিহাসে ভাসানী কেন নেই?

ইতিহাসে ভাসানী কেন নেই?

২ আগস্ট, ২০২৬

জনপ্রিয় খবর

রাষ্ট্র চালাইতে কত মন্ত্রী লাগে?

রাষ্ট্র চালাইতে কত মন্ত্রী লাগে?

২৩ আগস্ট, ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তি; ঢাকার কৌশল

মক্কা প্রতিরক্ষা চুক্তি; ঢাকার কৌশল

২২ আগস্ট, ২০২৬
মাজার থেকে বঙ্গভবন

মাজার থেকে বঙ্গভবন

২২ আগস্ট, ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি ফখরুল

২০ আগস্ট, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>